ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো লক্ষণ নেই: কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭৪
বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো লক্ষণ নেই: কৃষিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ আমন ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।

Shamol Bangla Ads

কৃষিমন্ত্রী বলেন, ‘এবার আমনের বাম্পার ফলন হয়েছে। আষাঢ় মাসে মাত্র একদিন বৃষ্টি হওয়ার পরেও সবাই আমনের উৎপাদন নিয়ে আতঙ্কিত ছিল কিন্তু শেষ পর্যন্ত কৃষকেরা সফল হয়েছেন। আমন উৎপাদন লক্ষ্য ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ থেকে ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন।’
কৃষিমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে খাদ্য সংকট হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন এজেন্সিগুলো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং জাতিসংঘ যেসব দেশে খাদ্যঘাটতি আছে তাদের খাদ্য সহায়তা করে থাকে। গত ১২ থেকে ১৫ বছরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকে কোন খাদ্য সহায়তা বাংলাদেশ চায়নি।’

কৃষিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশেই তারা খাদ্যসহায়তা করে থাকে। তারা বলেছে বাংলাদেশের খাদ্যঘাটতি হবে না।’

Shamol Bangla Ads

প্রতিবছর তেল বীজ ও ভোজ্যতেল আমদানি করা হচ্ছে আড়াই থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার জানিয়ে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাতে সয়াবিন ও পাম তেল আমদানি করতে না হয় সে জন্য আমন ওঠার সঙ্গে সঙ্গে কৃষকেরা সরিষা আবাদ করছেন। ভবিষ্যতে ভোজ্যতেলে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হওয়ার পথে এগোচ্ছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে পাচারকালে শার্শা সীমান্তে ৯ কোটি টাকার স্বর্ণবার… পরবর্তী সংবাদ ইসলামের অপব্যাখ্যাকারী অপশক্তিকে প্রতিহত করতে হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads