ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২৯ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
নভেম্বর ১৭, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ

মতিয়া চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখে প্রকাশ্যে প্রার্থী নন কেউ

Shamol Bangla Ads

সাত বছর পর আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। কে হচ্ছেন সভাপতি বা সাধারণ সম্পাদক? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে। এলাকার সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতি আস্থা রেখেই কেউ কোন পদে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া থেকে বিরত আছেন।

তবে পদ পেতে সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশরাই ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করে এসেছেন। যার ছবিসহ নির্দিষ্ট পদে দোয়া চেয়ে কর্মী সমর্থকেরা নিজের পছন্দের প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। এছাড়াও পদ পেতে এলাকাতে কৌশলে প্রচার চালিয়েছেন প্রার্থীরা। ইতোমধ্যে অনেকেই সম্মেলনকে সফল করতে শহরে মিছিল, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করেছেন।

Shamol Bangla Ads

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ত্রি-বার্ষিক সম্মলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনকে সভাপতি ও মো. ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়। এর পর আর কমিটি না হওয়ায় আরও প্রায় পাঁচ বছর ওই কমিটি দিয়ে দল পরিচালনা করা হয়।

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, শহর আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক। তাঁদের পক্ষে কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে রুপনারায়নকুড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাফা কামালকে সভাপতি করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজুলল হক, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন রায়, মো. ওয়াজকরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক। তাঁদের পক্ষেও কর্মী সমর্থকরা ফেসবুকে ব্যপক প্রচারণা চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ বীরমুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রিয় সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. ফজলুল হক।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বলেন, সম্মেলনকে সফল করতে সাতটি উপ-কমিটি করা হয়েছে। সকালের প্রচেষ্টায় সম্মেলনকে কেন্দ্র করে উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীরা নালিতাবাড়ী-নকলার অভিভাবক মতিয়া চৌধুরীর প্রতি শ্রদ্ধাশীল বলেই প্রকাশ্যে কেউ কোন পদে প্রার্থী হননি। দলের সিদ্ধান্তে সবাই শ্রদ্ধাশীল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads