ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছি : মঈন খান

খবর টি পড়েছেন : ৩৯০
মানুষের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছি : মঈন খান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল। এখনো দেশের মানুষ পরাধীন রয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি। স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের মানুষ তাতে অংশ নিয়েছেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবার আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি হবে। বৃহস্পতিবার বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় গণসমাবেশের স্থল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিলেটকে লাকি সেভেন উল্লেখ করে ড. মঈন খান বলেন, আমরা ইতোমধ্যে ৬টি সমাবেশ করেছি। এতে দেশের মানুষ অংশ নিয়েছেন। কিন্তু শাহজালালের মাটিতে আমরা আগে সমাবেশ না করে ৭ম সমাবেশ করেছি। কারণ এই মাটি পবিত্র। ইনশাহ আল্লাহ এই পবিত্র মাটিতে সমাবেশ সফল হবে। জনগণ এ সরকারকে বার্তা দেবে গণতন্ত্র ব্যতিরেকে বাংলাদেশ চলতে পারে না।

Shamol Bangla Ads

এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ পরবর্তী সংবাদ বিএনপি যোগ-বিয়োগ বুঝে না, এজন্য রিজার্ভ নিয়ে বিভ্রান্তি…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads