‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন শ্রীবরদীর আয়োজনে ফায়ার সার্ভিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। সভার শুরুতেই দুঘটনা ও দুর্যোগের বিভিন্ন সতর্কতামূলক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম।
ফায়ার ফাইটার মাসুম মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক তাসলিম কবির বাবু, যুব রেডক্রিসেন্ট দলনেতা সুরুজ্জামান প্রমুখ। এসময় ফায়ার ফাইটার সদস্য সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন বাজার ও এলাকায় সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।




