ads

মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ১৫, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আনসার ও প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূইয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইলিয়াস উদ্দিন।

Shamol Bangla Ads

বক্তারা তাদের বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি তৃণমূল পর্যায়ে দলনেতা ও দলনেত্রীদেরকে সরকারের উন্নয়নসহ সকল পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপি বিভিন্ন পদবীর ৪২ জনের মাঝে বাইসাইকেল, ডিনার সেট,আইরণ, ফিরনি সেট, ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads