ads

শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১২, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মোহনা টিভির ১৩ বছরে পদার্পণ ও জন্মদিন উপলক্ষে জেলা দর্শক ফোরামের আয়োজনে ১১ নভেম্বর শুক্রবার সকালে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের সড়ক পদক্ষিণ করে। পরে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Shamol Bangla Ads

মোহনা টিভির জেলা দর্শক ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ সভাপতিত্বে সভায় প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন শেরপুর প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক ফরিদুজ্জামান ফরিদ, শ্যামলবাংলাটুয়েন্টিফোরডটকমের নির্বাহী সম্পাদক জুবায়ের রহমান ও উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান শাহ মো. কোহিনুর হোসেন।

Shamol Bangla Ads

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক কবি হাদিউল ইসলাম, শুভসংঘের সাধারণ সম্পাদক হাসান ফরহাদ, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক শফিউল আলম তুহিন, দি জেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তাসলিম কবির বাবু, নারী উদ্যোক্তা সানজিদা জেরিন ও ইসরাক জাহান কাকলী প্রমুখ।

বক্তারা বলেন, ‌’গ্রাম বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে মোহনা টেলিভিশন। শুরু থেকেই শেরপুরের প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর গুরুত্বের সাথে সম্প্রচার করে আসছে। এতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে মোহনা টেলিভিশন। মোহনা টেলিভিশনের পর্দায় শেরপুরের প্রত্যন্ত এলাকার অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের সুখ দু:খের কথা এক যুগের বেশি সময় ধরে সম্প্রচার করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই চ্যানেলটির ভূয়সী প্রশংসা করে আগামি দিনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।

পরে কেক কেটে মোহনা টেলিভিশনের শুভ জন্মদিন পালন করা হয়।এতে অংশ গ্রহণ করেন শিক্ষক, রাজনীতি নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মোহনা টিভি দর্শক ফোরামের সদস্যরা।

Need Ads