ads

শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জুয়া খেলার অভিযোগে আটক ৫

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
নভেম্বর ১২, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। ১১ নভেম্বর শুক্রবার রাতে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

Shamol Bangla Ads

আটক হওয়া ব্যক্তিরা হলেন ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদী গ্রামের আকরাম হোসেনের ছেলে সোহাগ মিয়া (৩২), পৌরসভার ফেরুষা মহল্লার ময়দান আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), জালালপুর মহল্লার চাঁন মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫), গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আখের উজ্জামান (৪২) এবং শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল করিম (৩৫)।

নকলা থানার এসআই কাজল চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads