শেরপুরের শ্রীবরদীতে হুইল চেয়ার বিতরণ করেছে অনগোয়িং চ্যারিটি গ্রুপের আমল আল সালেহ নামে একটি দাতা সংস্থা। ১১ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পূর্বমলামারী গ্রামে ৪জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন অনগোয়িং চ্যারিটি গ্রুপের আমল আল সালেহ এর প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন। তিনি এসব হুইল চেয়ার প্রতিবন্ধীদের হাতে তুলে দেন।
তিনি বলেন, আমি ওই সংস্থার কাছে প্রতিবন্দ্বীদের জন্যে ৫ টি হুইল চেয়ার চেয়েছিলাম। তারা আমাকে বিতরণের জন্য ৪ টি চেয়ার দিয়েছেন। আজ আপনাদের মাঝে বিতরণ করা হলো। আমি চাই, এই সংস্থার মাধ্যমে এলাকার লোক যেন উপকৃত হয়।

ওইসময় উপস্থিত ছিলেন এলাকার গণমান্য ব্যাক্তি ও প্রতিবন্ধীদের স্বজনরা।




