ads

শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১১, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে দেশীয় ১ টি ওয়ান শুটার গান, ১৩৪ বোতল বিদেশী মদ ও ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী ফারুক আহমেদ (৩৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ (জামালপুর-শেরপুর)।

Shamol Bangla Ads

১০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নের বালিজুরী দুর্গম পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায়, ১০ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি দুর্গম পাহাড়ি এলাকায় র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, ১৩৪ বোতল বিদেশি মদ এবং ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি ফারুক আহমেদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৬ হাজার ৫শ টাকা।

Shamol Bangla Ads

ওই ঘটনায় শুক্রবার সকালে র‍্যাব বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ফারুক আহমেদকে শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads