ads

সোমবার , ৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রভাসের ‘আদিপুরুষের’ মুক্তির অপেক্ষা বাড়ল

খবর টি পড়েছেন : ৫০৮
প্রভাসের ‘আদিপুরুষের’ মুক্তির অপেক্ষা বাড়ল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দক্ষিণের জনপ্রিয় চিত্রতারকা প্রভাস অভিনীত চলচ্চিত্র ‘আদিপুরুষের’ মুক্তির অপেক্ষা বাড়ল। হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় নির্মিত এই চলচ্চিত্র আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। সিনেমাটি ছয় মাস পিছিয়ে ২০২৩ সালের ১৬ জুন মুক্তি পেতে পারে বলে আজ সোমবার পরিচালক ওম রাউত টুইটারে জানিয়েছেন।

Shamol Bangla Ads

প্রাথমিকভাবে এই চলচ্চিত্রের জন্য ৪০০ কোটি রুপি বাজেট ধরা হলেও দুর্বল ভিএফএক্স ও চরিত্র নির্মাণে ত্রুটির কারণে তা বাড়িয়ে ৫০০ কোটি টাকা ধরা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো বলছে। ‘আদিপুরুষ’ মুক্তির ঘোষণার পর থেকেই সবাই প্রতীক্ষায় ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে এর দুর্বল ভিএফএক্স সমালোচকদের ট্রলের শিকার হয়।

প্রভাসের পাশাপাশি সিনেমাতে ‘লঙ্কেশ’ নামে দানবের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। টিজারে তাকে যেভাবে দেখানো হয়েছে এবং হুনুমানের চরিত্রে দেবদত্ত নাগের উপস্থাপন সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া কুড়িয়েছে। এ কারণে ছবিটির নির্মাণে কিছু পরিবর্তন আসতে পারে।

Shamol Bangla Ads

টুইটে ওম রাউত বলেন, ‘আদিপুরুষ চলচ্চিত্র নয়, এটি প্রভু শ্রীরামের প্রতি আবেদন ভক্তির এবং আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি দায়বদ্ধতার উপস্থাপন। দর্শকদের সামনে এর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে আমাদের আমাদের আরও সময়ের প্রয়োজন।’
পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। আদিপুরুষ সিনেমাতে অধর্ম, অমঙ্গলের বিপরীতে সত্যের ও ঈশ্বরের জয়ের কথাই বলা হয়েছে। এই চলচ্চিত্রে প্রভাস ও সাইফের অন্যদের মধ্যে কৃতি শ্যানন ও সানি সিংও রয়েছেন।

এই চলচ্চিত্রে রামায়ণকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে পরিচালক ওম রাউত সমালোচিত হন। আর এসব সমালোচনার মধ্যে নির্মাতারা চলচ্চিত্রটিতে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। তাই এর মুক্তি আরও কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার বাবার সিনেমায় অভিনয় করবেন ভাবনা পরবর্তী সংবাদ সামান্থার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন স্বামী, জুড়ছে সম্পর্ক?

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads