ads

মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত 

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ১, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

”প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে সোমেশ্বরী হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আমিনুজ্জামান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সিঙ্গাবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষিত যুব ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ওই সময় ২ জন প্রশিক্ষিত যুবকের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণের চেক এবং ৩০ জন প্রশিক্ষিত যুবর মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়।

Need Ads