বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় শেরপুরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রবিবার সকালে শহরের উত্তর দীঘারপাড় মহল্লায় ওই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন চন্দ্র সরকার।
সহকারি তথ্য অফিসার ইব্রাহীম মোল্লা সুমনের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তাগণ বাল্যবিবাহ-যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ণ, সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা, সাম্প্রদায়িক সস্প্রীতি বজায় রাখা, গুজবে কান না দেয়া, করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করাসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং উন্নয়নের মূল স্রোতধারায় জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান।
মহিলা সমাবেশে দীঘারপাড় গ্রামের প্রায় আড়াই শতাধিক নার-পুরুষ অংশগ্রণ করেন।









