ads

বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ২৬, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ

শেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (৩২৭৭) নব-নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের গোপালবাড়ীস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে শপথ গ্রহণ করেন সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোঃ আরিফ রেজা, কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি বাদশা মিয়া, জুনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান বুধু, সাধারণ সম্পাদক হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চক্রবর্তী নাড়ু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল হাশেম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ। শপথ পাঠ করান সংগঠনের আইন উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম মোছাদ্দেক ফেরদৌসী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় শ্রম অধিদপ্তরের জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্মতা মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন ও রুকুনুজ্জামান রঞ্জু, শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ফখরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন উপ-কমিটির সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
ওইসময় সংগঠনের নব-নির্বাচিত সভাপতি মোঃ আরিফ রেজা বলেন, গত ৮ অক্টোবর সংগঠনের ৯ম ত্রি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সর্বস্তরের শ্রমিকবৃন্দ বিনা  প্রতিদ্বন্দ্বিতায় আরি-হোসেন পরিষদকে নির্বাচিত করে। সংগঠনের নিয়ম অনুযায়ী আজ নব-নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দদের শপথ অনুষ্ঠিত হলো। ওইসময় তিনি সংগঠনের সকল শ্রমিকদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও সংগঠনের বিভিন্ন উপ-কমিটির পক্ষ হতে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শপথ অনুষ্ঠানে সংগঠনে সাবেক সভাপতি মরহুম সেলিম রেজা, খন্দকার মজিবর রহমানসহ নিহত শ্রমিকদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

Need Ads