ads

সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

২৪ অক্টোবর সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় পৌরশহরের আসাদ এন্টারপ্রাইজের মালিক আসাদ মিয়াকে ৪ হাজার টাকা এবং মেসার্স নিয়ামত স্টোরের মালিক নিয়ামত আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌস আলম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহমেদ জানান বেশি দামে পণ্য বিক্রি করলে কিংবা প্রতিশ্রুত সেবা সঠিকভাবে না দিলে কাউকে ছাড় দেওয়া হবেনা। ভোক্তা অধিকার রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads