ads

সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে খেলার মাঠে ষ্কুল না করার দাবিতে মানববন্ধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠে স্কুল না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, মানববন্ধনে নেতৃত্ব দেন রৌশনারা খাতুন রুমি। মনববন্ধনে বক্তব্য রাখেন, শাহরিয়ার আহম্মেদ শিফাদ, ফুরকান আলী,মিনহাজ, আবু রায়হান, বায়োলজিৎ হাসান, রনি, নাজমুল, আজিজুর রহমান, নুরুল ইসলাম, হেকমত আলী, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রশাসনের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ হাতে নেয়। বক্তারা বলেন উক্ত মাঠে বিদ্যালয় ভবন নির্মাণ নির্মাণ করা হলে এলাকায় খেলা ধুলো বন্ধ হয়ে পরবে। দেশ স্বাধীনের পূর্বে থেকে এলাকার ক্রিড়াবিদরা এ মাঠে খেলা ধুলো করে আসছিল।

Shamol Bangla Ads

মাঠের জায়গাটি বন বিভাগের জায়গা ছিল। হঠাৎ করে সকলের অজান্তে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় ভবন নির্মাণ কাজ হাতে নেয়। এতে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ক্রিড়াবিদসহ সচেতন মহল খেলার মাঠে স্কুল ভবন নির্মাণের বিরুদ্ধে ফুসে উঠতে শুরু করে। আর এর অংশ হিসাবে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার ২ শতাধিক লোকজনের সমাগম ঘটে। মানববন্ধন শেষে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, মানববন্ধনে নেতৃত্বদানকারি, উপজেলা ভুমি কর্মকর্তা ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads