ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪১১
শেরপুরে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলার ৫-১১ বছরের শিশুদের মধ্যে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেল, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. হায়দার আলী, গনইভরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইসরাত জাহান শম্পাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, শেরপুর জেলায় ৫-১১ বছরের শিশু রয়েছে ২ লাখ ২০ হাজার। সকল শিশুকেই পর্যায়ক্রমে এ টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।

Shamol Bangla Ads

এ লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা তথ্য অফিসের তরফ থেকে ইতোমধ্যে মাইকিং করে সকলকে জানানো হচ্ছে। তিনি টিকাদান কার্যক্রম চলাকালীন শিশুদের কোভিড-১৯ টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে থাপ্পড় খেয়ে স্বামীর আত্মহত্যা ॥ প্ররোচনার মামলায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads