ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০২২ ৩:০০ অপরাহ্ণ

‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ওইসব বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরে ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিকের ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং ৩০ জন মেয়েকে বাইসাইকেল দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads