ads

সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ১৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন

শেরপুর শহরের উপকন্ঠ মোবারকপুর আখের মামুদের বাজার ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে স্থানীয় মকবুল হোসেন মার্কেটে ওই অফিস উদ্বোধন করেন সমিতির বিদায়ী আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রফিকুল ইসলাম আধার।
এ উপলক্ষে এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির বিদায়ী যুগ্ম আহবায়ক আলহাজ¦ মো. হাবিবুর রহমান ও আব্দুল করিম, সদস্য পৌর কাউন্সিলর বাবুল মিয়া, শফিকুল ইসলাম মন্ডল ও মিজানুর রহমান শাহ আলম, সমিতির নব নির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. এসআরডি আলম, সহ সভাপতি আবুল কাশেম ফকির, কোষাধ্যক্ষ এমদাদুল হক মিলন, আখের মামুদ বাজার মসজিদ কমিটির সভাপতি মো. হানিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আখের মামুদ বাজার হাফেজিয়া মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি লুৎফর রহমান, ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাংবাদিক নাইমুল ইসলাম নাইম প্রমুখ।
পরে সমিতির নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। ওইসময় ব্যবসায়ী সমিতি, ভূমি মালিক সমিতি, মসজিদ ও মাদ্রাসা কমিটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১ অক্টোবর ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

Need Ads