ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

খবর টি পড়েছেন : ১,১০৫
শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ওসমান গণি (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর শনিবার বিকেলে শহরের চকপাঠক বৌ বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ওসমান গণি ওই এলাকার মেহেদী হাসান প্রিন্সের ছেলে। সে শহরের নাগপাড়া এলাকার মারকাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। ঘটনার পর সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। রবিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এদিকে ওসমানের মা ও মামাদের অভিযোগ, ওসমান গণিকে পরিকল্পিতভাবে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে তার বাবা ও সৎমা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তারা।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান প্রিন্স ও মারিয়া ইয়াসমিনের বিয়ের পর দাম্পত্য জীবনে তাদের ঘরে আসে ছেলে ওসমান গণি। তার কিছুদিন পর পারিবারিক কলহের কারণে মারিয়া ইয়াসমিনকে তালাক দেয় প্রিন্স। পরে ছেলে ওসমান কার কাছে থাকবে এ নিয়ে মামলা হলে দীর্ঘদিন মামলা চলার পর প্রিন্স রায় পায়। পরে এফিডেভিট করে তার ছেলে ওসমান গণিকে প্রিন্সের কাছে লালন-পালনের দায়িত্ব দেয় মারিয়া ইয়াসমিন।

এরপর গত ৩ বছর আগে প্রিন্স দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর সৎ মাসহ পরিবারের সবাই ওসমান গণিকে লালন-পালন করে। এদিকে মারিয়া ইয়াসমিনেরও অন্যত্র বিয়ে হয়। প্রিন্সের দ্বিতীয় বিয়ের কিছুদিন পর হঠাৎ তার ছেলে ওসমান গণি টেলিভিশনে আসক্ত হয়ে পড়ে। পরে বাবা শহরের নাগপাড়ায় অবস্থিত মারকাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করান ওসমান গণিকে। গত সপ্তাহে প্রিন্সের বাবা স্ট্রোক করে মারা গেলে মাদ্রাসা থেকে ওসমান গণিকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকে সে বাড়িতেই ছিল। শনিবার দুপুরে ওসমান গণি ঘরের দরজা বন্ধ করে খেলা করছিল। ওইসময় অনেকক্ষণ কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে সে ফাঁসিতে ঝুলে আছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত পরবর্তী সংবাদ নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads