ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৯, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ৮ অক্টোবর শনিবার রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

বায়েজিদ স্থানীয় সোহেল রানার পুত্র। বায়েজিদ রানা তিন ভাই-বোনের মধ্যে সবার বড় ও এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের নিজের শয়ন কক্ষের বাঁশের ধর্নার সাথে গলায় ফাঁস দেয় বায়েজিদ রানা। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads