ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৪৩০
শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার সকালে শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামের সামনে থেকে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ও বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) শেরপুর জেলা শাখার যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

Shamol Bangla Ads

র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পৌর টাউন হল অডিটোরিয়ামে জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মো. মজদুল হক মিনুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মো. সানোয়ার হোসেন ছানু, মো. সুমন আল মোজাদেদ্দী, হাফেজ ফয়সাল আহমাদ আল মোজাদ্দেদী, হাফেজ মাওলানা মো. ছামিউল হক, মুফতি মো. আমিনুল ইসলাম আল ক্বাদরী, ডা. গোলাম রব্বানী প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা মহানবী (স.)-এর জীবন ও ইসলামের নীতি আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ করে চলার জন্য সবাইকে আহ্বান জানান। তারা বলেন, যে নবী সৃষ্টি না হলে বিশ্বজগতের সৃষ্টি হতো না এবং আমরা শেষ নবীর উম্মত বলে আজ গর্ববোধ করে থাকি। তাই যে কাজ করলে আল্লাহ্ এবং আমাদের প্রিয় নবী (সা.) খুশি হয় তাই আমরা সকল ভেদাভেদ ভুলে দ্বীন ইসলামের পথে চলবো।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ছাগল চুরির অভিযোগে আটক ৩ পরবর্তী সংবাদ নকলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads