ads

শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ছাগল চুরির অভিযোগে আটক ৩

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ছাগল চুরির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। ৭ অক্টোবর শুক্রবার বিকেলে পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীরারপাড় গ্রামের আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। ওইসময় ১টি ছাগলসহ চোরদের ব্যবহৃত ১টি অটোরিকশা জব্দ করে পুলিশ।

Shamol Bangla Ads

আটককৃতরা হল উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী গ্রামের ইউনুছ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৪০), চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের মাজহারুল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩৫) এবং শেরপুর সদর উপজেলার রৌহা গ্রামের সোবাহান মিয়ার ছেলে অটোরিকশা চালক সোহেল মিয়া (৪০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাঙ্গীরারপাড় গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ার হোসেনের ১টি ছাগল সড়কের পাশে ঘাস খাচ্ছিল। এসময় আঙ্গুর, সোহাগ ও সোহেল মিলে ছাগলটিকে অটোরিকশায় তুলে ফেলে। পরে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে তাদেরকে ছাগল ও অটোরিকশাসহ আটক করে পুলিশে খবর দেয়।
ছাগলের মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলে,ন পুলিশ মামলা করতে বললেও হয়রানির ভয়ে মামলা করিনি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ছাগলের মালিক আনোয়ার হোসেন চোরদের সাথে সমঝোতা করেছে শুনেছি। এজন্য তিনি থানায় মামলা করতে রাজি হননি। তাই ছাগলটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads