ads

শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে গিয়ে কাকলী ইয়াসমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কুরুয়া বাজারের সেলিম মিয়া স্ত্রী ও চিথলিয়া কাড়ারপাড় এলাকার হুমায়ুন কবিরের মেয়ে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার দুপুরে ৫ বছরের কন্যাসন্তান সামিয়া, তার মা কাকলী ইয়াসমিন ও স্বামী সেলিম মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর এলাকায় আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যায়। দাওয়াত শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন তারা। ওইসময় শ্রীবরদীর কুরুয়া ভাটিপাড়া এলাকায় পৌঁছলে ওই মোটরসাইকেলের চাকার সাথে কাকলী ইয়াসমিনের ওড়না প্যাচ লেগে সে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সেলিম মিয়া বলেন, দাওয়াত খাওয়া শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাকার ওড়না প্যাচ লেগে মাটিতে পড়ে গিয়েছিলো আমার স্ত্রী। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads