ads

শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
অক্টোবর ৮, ২০২২ ২:০২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ে সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর শনিবার সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্টহাউজ চত্বরে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী।

Shamol Bangla Ads

ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ।

ওইসময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম, জামালপুরের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসমলাম মনির ও উপকারভোগী আয়নাল হকসহ অন্যান্য উপকারভোগীরা।

Shamol Bangla Ads

পরে অনলাইনে ১৪৫ জন উপকারভোগীর মাঝে ৩ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৬৯৮ টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads