ads

শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১,০৮৩
শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের প্রত্যন্ত পল্লীতে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ অক্টোবর শুক্রবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ির পেছনের একটি জাম গাছের ডালে গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান এলাকার কয়েকজন লোক।

খবর পেয়ে সদর থানার পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুল হাতা জামা ছিল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদনে গলায় কালো দাগ দেখা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবসে র‌্যালি ও আলোচনা… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জামাইয়ের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads