‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন মাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারাম্যান মোকছেদুর রহমান লেবু। সভার শুরুতে তথ্য অধিকার দিবসের কার্যকারিতা ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।
ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক, সনাক সহ-সভাপতি জোবায়দা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ফয়জুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, যোগানিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাগণ।




