শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব নদী দিবস।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খরিয়াকাজীরচর ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, মো. শাহজামাল আশিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, মো. তাসলিম কবির বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




