ads

রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

খবর টি পড়েছেন : ১,৩৭০
শেরপুরে মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুুরে শুভ মহালয়ার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ৭টায় শেরপুর শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে মহালয়া আগমনী গীতিনকশা ‘এসো মা এ ধরায়’ অনুষ্ঠানের মাধ্যমে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা।

Shamol Bangla Ads

পঞ্জিকা মতে, ১ অক্টোবর থেকে মূল পূজা শুরু হয়ে ৫ অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় উৎসব।১ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আগমনধ্বনি বেজে উঠে। পাঁচ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা আগামী ১ অক্টোবর শনিবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে।

শুভ মহালয়া অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শরণ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবন সাহা, সাংস্কৃতিক সম্পাদক সঞ্চিতা হোড় দিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা বলেন, এই মহালয়া উৎসবের মাধ্যমে আমাদরে মাঝে দেবী দুর্গার আগমন ঘটে। আমরা এই দিন থেকে দেবী দুর্গার কাছে আমাদের সকল প্রার্থনা শুরু করি। আমাদের মাকে এই দিনে আমরা বরণ করে নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে গ্রামপুলিশদের মাঝে পোশাক বিতরণ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিশ্ব নদী দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads