ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

খবর টি পড়েছেন : ৫৩০
শেরপুরে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পুকুরের পানিতে ডুবে আহেদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের পাশে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহেদ আলী পার্শ্ববর্তী দিঘলদী মোল্লাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহেদ আলী পীর ও মাজারভক্ত লোক ছিলেন। প্রায়ই তিনি বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মাজারে ঘুরে ৭/৮ দিন পর বাড়ি ফিরতেন। একইভাবে গত ৭/৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হন। তবে সোমবার রাতে তাকে কুসুমহাটি বাজারে আশেপাশে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে মঙ্গলবার সকালে কুসুমহাটি বাজারের পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মৃতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় আইডিয়াল প্রিপারেটরী স্কুল… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads