ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী চন্দন কুমার পালের নির্বাচনী সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
সেপ্টেম্বর ২০, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পালের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার আওয়ামী লীগের ঝিনাইগাতী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ওই নির্বাচনী সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রচারণা সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম পলাশ, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ অংশ গ্রহন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!