ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিত্রনাট্যের প্রয়োজনে অনস্ক্রিনে  আপত্তি নেই মিমির

খবর টি পড়েছেন : ২৮৪
চিত্রনাট্যের প্রয়োজনে অনস্ক্রিনে  আপত্তি নেই মিমির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টলিউড পেরিয়ে সম্প্রতি বলিউডের ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতার ‘পোস্ত’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করেছেন তিনি। খুব শিগগির এক জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে আলিয়া ফজলের সাথেও কাজ করবেন যাদবপুরের এ সংসদ সদস্য।

Shamol Bangla Ads

তবে টলিউডের সাথে বলিউডের কাজের ধরণ অনেকটাই আলাদা। সেই সাথে সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য মিমি এখন কতটা প্রস্তুত? এমন প্রশ্নে সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে কথা বলেছেন যোদ্ধা সিনেমার নায়িকা। ওইসময় প্রশ্ন করা হয় মিমিকে, অনস্ক্রিনে চুমু খেতে আপত্তি আছে কিনা? জবাবে এ নায়িকা বলেন, আমি বরাবর একটাই মানুষ, বদলায়নি। কিন্তু আমরা অভিনেত্রী। আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার ধারণ করা আমাদের কর্তব্য। চিত্রনাট্যের প্রয়োজনে যদি আমাকে এমন কিছু করতে হয়, তাহলে সেটা সেই চরিত্র, সেটা আমি নই। যদি চরিত্রের জন্য এটা প্রয়োজন হয় তখন দেখা যাবে, তবে এমন নয় যে করবো না। আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হল চিত্রনাট্য। চিত্রনাট্যে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমার যদি মনে হয় করতে পারবো, তবে কাজটি করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর বায়োপিক দেখেছি, দারুণ হয়েছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ কলকাতায় অতিথি হয়ে যাচ্ছেন জয়া-জ্যোতিকা

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads