ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গত ৫ বছরের সাথে আগামী ৫ বছরের তফাৎ করে দেব : নকলায় চন্দন কুমার পাল

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল বলেছেন, আমি আপনাদের কাছে ভোট চাই। আপনাদের ভোটে যদি জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি তাহলে গত ৫ বছরের সাথে আগামী ৫ বছরের তফাৎ করে দেব। এলাকায় কাঙ্খিত উন্নয়ন করব। তিনি ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার স্থানীয় নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমি অর্থ দিয়ে ভোট কিনতে আসিনি। আমি আপনাদের জন্য সেবার হাত বাড়িয়ে দিতে এসেছি। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েও কাঙ্খিত বিজয় অর্জন করতে পারিনি। এ দায় আমার। এজন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না। সারাজীবন দলের সেবা করেছি। জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছি। এখন আপনাদের সহযোগিতায় জনপ্রতিনিধির চেয়ারে বসে আপনাদের সেবা করতে চাই।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ময়না আক্তার লাকী, ওয়ার্ড সদস্য বাবুল মিয়া প্রমুখ।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, আওয়ামী লীগ নেতা ডা. রফিকুল আলমসহ উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Need Ads