ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সারের ডিলারদের নিয়ে মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বিসিআইসি অনুমোদিত সারের ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।

Shamol Bangla Ads

বক্তব্য রাখেন উপজেলা বিসিআইসি অনুমোদিত সার ডিলার সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, ডিলার শাহ মো. ফেরদৌস প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, কেউ যেন পরিকল্পিতভাবে সারের মূল্য বৃদ্ধি না করে, বর্তমান মজুদ থেকে যেন প্রকৃত কৃষকরা তাঁদের প্রয়োজনীয় সার পায় এবং কোন অবস্থাতেই যেন বাহিরে সার পাচার না হয় সেদিকে সতর্ক থাকতে ডিলারদেরকে পরামর্শ দেওয়া হয়েছে।

Need Ads