ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ইত্যাদি’র আয়োজন এবার ঝালকাঠিতে

খবর টি পড়েছেন : ৪৬৭
‘ইত্যাদি’র আয়োজন এবার ঝালকাঠিতে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার আয়োজিত হতে যাচ্ছে ঝালকাঠিতে। ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টা থেকে ঝালকাঠির গাবখান ব্রিজ সংলগ্ন ধানসিঁড়ি ইকোপার্কে ইত্যাদি ধারণ করা হবে।

Shamol Bangla Ads

জানা যায়, এরইমধ্যে জনপ্রিয় ওই অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি জনসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ও ফ্রি দেখার ব্যবস্থা করা হয়েছে।

তবে অনুষ্ঠানটিকে ঘিরে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ, একটি আমন্ত্রণপত্রে একজনের আসন, ১৪ বছরের কম বয়সীদের সঙ্গে না নিয়ে আসা, কোনো প্রকার হ্যান্ড ব্যাগ ও ক্যামেরা সঙ্গে না আনা, ধারণ চলাকালীন মোবাইলফোন বন্ধ রাখা।

Shamol Bangla Ads

আগামী ৩০ সেপ্টেম্বর মূল পর্ব সম্প্রচারিত হবে বিটিভিতে। এরইমধ্যে পেয়ারা বাগান, জমিদার বাড়ি, শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মস্থান ও শীতলপাটি, ছুরিচোরা মসজিদ, গালুয়া পাকা মসজিদ ও আঙ্গারিয়া খানবাড়ি মসজিদ, ধানসিঁড়ি নদীসহ জেলার নানা ইতিহাস ও ঐতিহ্য ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘ইত্যাদি’ বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান। ‘ইত্যাদি’ প্রথম প্রচার হয় ১৯৮৯ সালে। বাংলাদেশ টেলিভিশনে তিন মাস পর পর প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রসাত্মক অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ সংকেত। ১৯৯০-এর দশকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানটি প্রায় ৩০ বছর ধরে প্রচারিত হচ্ছে। এর প্রধান আকর্ষণীয় দিক হলো সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কলকাতায় অতিথি হয়ে যাচ্ছেন জয়া-জ্যোতিকা পরবর্তী সংবাদ শুভ জন্মদিন সালমান শাহ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads