‘বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার লংগরপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে ওই কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুছ।

কর্মসূচির উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম মামুন, খাদ্যগুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন, খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া ও ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ওই কর্মসূচির আওতায় উপজেলার ১০ টি ইউনিয়নের ২০ জন ডিলারের মাধ্যমে ১২ হাজার ৫শ ১১ জন সুবিধাভোগী ১৫ টাকা কেজি দরে ৩৯ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।




