শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ভেরিফাইড ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে প্রথমবারের মতো চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী।
পরে অতিথিরা টিসিবি কার্যক্রম উদ্বোধন করেন।

কর্মসূচিতে জেলার ৬৯ হাজার ৯৩২ জন ভোক্তা ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল পাবেন। জেলার পাঁচ উপজেলায় ১১২ জন ডিলারের মাধ্যমে ওই কর্মসূচিতে ১০হাজার ৪৮৯ মে.টন চাল বিক্রয় হবে।









