ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঘাস ধুতে গিয়ে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ১২, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে ফকির আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত ফকির আলী ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকার কৃষক ফকির আলী গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য পুকুরে যায়। ওইসময় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের টিম লিডার সরোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ঘন্টা পর পুকুর থেকে ফকিরের লাশ উদ্ধার করে।

মৃত ফকিরের বড়ভাই আইনাল হক জানান, তার ছোট ভাই ফকির আলী দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিল। হয়তো মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে মারা গেছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, মৃগী রোগী হওয়ার এখনও সে বিয়ে করেনি। কৃষি কাজ করে সে সংসার চালাতো।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

Need Ads