ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন ডিসি

খবর টি পড়েছেন : ৪৮৩
শেরপুরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন ডিসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া কর্মসূচির আওতায় শেরপুরে ২০২২/২৩ আন্ত: উপজেলা সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সকালে মাধবপুরস্থ জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ওই প্রতিযোগিতায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন বালক-বালিকা অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, সমগ্র বিশ্বেই সাঁতার প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়। দেশের তরুণ প্রজন্মকে সাঁতার প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে তাদের বেশি করে প্রশিক্ষণ দিতে হবে। এক্ষেত্রে তাদের জন্য প্রতিনিয়ত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে এবং তাদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। তবেই আমরা জেলা পর্যায় থেকে বিশ্বমানের সাঁতারু খুঁজে পাবো।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চাঁন মিয়া, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম মনি, ফুটবল এসোসিয়েশন’র কোষাধ্যক্ষ জিন্নত আলী, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, কার্যকরী সদস্য শরিফুন নাহার শম্পাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেমিট্যান্স বৃদ্ধিতে দক্ষ জনসম্পদ গড়ায় শেরপুর টিটিসি’র ভূমিকা… পরবর্তী সংবাদ শেরপুরে বিলে পোনামাছ অবমুক্ত করলেন হুইপ আতিক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads