ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিলে পোনামাছ অবমুক্ত করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৪৪১
শেরপুরে বিলে পোনামাছ অবমুক্ত করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পরীডাঙ্গা বিলে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ১০ সেপ্টেম্বর শনিবার সদর উপজেলা মৎস্য অফিসের দপ্তরের বাস্তবায়নে এই পোনামাছ অবমুক্ত করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি, তাই যেখানে পানি আছে সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ ছাড়ার নির্দেশ দিয়েছেন। আজ এখানে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হল। এই মাছ বড় হলে এলাকার গরিব মানুষেরা খেতে পারবেন। কিন্তু যে পর্যন্ত মাছ বড় না হচ্ছে সে পর্যন্ত এই মাছ কেউ মারবেন না।

Shamol Bangla Ads

পোনা অবমুক্তকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. মমতাজুন্নেছা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কামারিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহানসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন… পরবর্তী সংবাদ শেরপুরে সোনার বাংলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads