ads

মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ৬, ২০২২ ৬:০০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পৃথকস্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকা ও চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় ওই ঘটনা ঘটে। মৃতরা হচ্ছেন হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে রফিকুল ইসলাম অপি (৩০) ও রেহারচর এলাকার মৃত সিদ্দিক সরকারের ছেলে নাজমুল হক (৪৫)।

Shamol Bangla Ads

উরফা ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরে আলম তালুকদার ভূট্টো জানান, মঙ্গলবার সকালে কৃষক রফিকুল ইসলাম অপি তার ভাইদের নিয়ে আমন ধান রোপনের জন্য সকালে বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যায়। ওইসময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিন মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আরও একজন মারা গেছেন। নিহতের ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সময় নদীতে মাছ ধরার জন্য নাজমুল হক বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় সাবেক মেম্বার সফর উদ্দিনের পুকুর পাড়ে বজ্রপাতে মৃত্যু হয় নাজমুলের।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বজ্রপাতে ২ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ওইসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads