শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার সকালে পাঠাকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম সরকার। বক্তব্য রাখেন পাঁচকাহনীয় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতানা নূরুন্নাহার, ইউপি সচিব মতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউপি সদস্য আছমা আক্তার ও নজরুল ইসলাম প্রমুখ।
ওইসময় সামাজিক সম্প্রীতি কমিটির সকল সদস্য, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





