শেরপুরের ঝিনাইগাতীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এবং ১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস (ট্রেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।
ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম কাউসার, মো. তোফাজ্জল হোসেন, মৎস্য প্রশিক্ষক মো. ছাইদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম এবং রাকিবুল ইসলাম প্রমুখ।

মৎস্য চাষে ২৫ জন এবং ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিংয়ে পুরুষ ২০ জন ও নারী ২০ জনসহ মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স করানো হবে।




