শেরপুরের ঝিনাইগাতীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবনে ওই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

ওইসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ জোসনা বেগম প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, আগামী পহেলা অক্টোবর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে ধারাবাহিকভাবে নতুন ভোটারদের জন্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




