ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ৫৬০
শেরপুরে খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ওএমএস ও টিসিবি কার্যক্রমের সমন্বয়ে খোলা বাজারে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের নবীনগর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, খাদ্যদ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শেরপুর জেলা প্রশাসন খাদ্য বিভাগের সহযোগিতায় খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় কর্মসূচি শুরু করেছে। জেলা প্রশাসন দরিদ্র মানুষদের মূল্য সহায়তা প্রদানের সকল কার্যক্রম চলমান রাখবে।

Shamol Bangla Ads

চাল বিক্রি উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. নজরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফখরুল মজিদ খোকন, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার এক লাখ ১০ হাজার ৭৯ জন দরিদ্র টিসিবি কার্ডধারীরা প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে মাসে দুইবার চাল পাবেন। এর আগে টিসিবি কার্ডধারীরা ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি পেতেন। এখন থেকে এসব পণ্যের সাথে চালও পাবেন। জেলায় মোট ১৬টি ওএমএস ডিলার পয়েন্টের মাধ্যমে এ কার্যক্রমটি পরিচালনা করা হবে।

Shamol Bangla Ads

জেলার সদর পৌরসভার ৫টি, নকলা পৌরসভায় ৩টি, নালিতাবাড়ী পৌরসভায় ৩টি, শ্রীবরদী পৌরসভায় ৩টি এবং ঝিনাইগাতী উপজেলা সদরে ২টি কেন্দ্রের মাধ্যমে চাল বিক্রয় করা হবে। কেন্দ্র প্রতি দৈনিক বরাদ্দ ২ মেট্রিক টন। শুক্র ও শনিবার এবং অন্যান্য সকল সরকারি ছুটির দিন ব্যতীত সপ্তাহে ৫ দিন করে এ কার্যক্রম চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেজিপ্রতি ৫ টাকা বাড়ল খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম পরবর্তী সংবাদ শেরপুরে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads