ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

খবর টি পড়েছেন : ৩৩৮
পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। আর আইজিপি ড. বেনজীর আহমেদ জেএফকে বিমানবন্দরে পৌঁছান মঙ্গলবার সকালে।

Shamol Bangla Ads

জেএফকে বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওযামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মোহাম্মদ সেবুল মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, ব্রুকলিন আওযামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল মিয়াসহ অনেকে।

এদিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও পুলিশ মহাপরিদর্শকের নিউইয়র্কে পৌঁছার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি মো. কামরুজ্জামানের (বিপিএম) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ‘ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপস)’ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি’র নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য হিসেবে নিউইয়র্ক গেছেন তিনি।’

Shamol Bangla Ads

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। আগামী ৩ সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বছরের ১০ ডিসেম্বর এক বিবৃতিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেন। ২০২১ সালের মার্কিন পররাষ্ট্র দপ্তর, বৈদেশিক কার্যক্রম ও এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নবিষয়ক আইনের ৭০৩১ (গ) ধারা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। তবে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতিসংঘের সম্মেলন বা বৈঠকে অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা আছে। এরপর বেনজীর আহমেদকে ভিসা দেয় কর্তৃপক্ষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাজে ফিরেই রেকর্ড গড়লেন চা শ্রমিকরা! পরবর্তী সংবাদ দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads