ads

বুধবার , ৩১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩১৭
দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকালের ছাত্রনেতারা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আজকে আমরা দেখি অনেকেই দল ছেড়ে দেয় মন্ত্রিত্ব করার জন্য। ৩১ আগস্ট বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর নেওয়া অগ্রগামী সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছে।ছাত্ররাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে, উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশ চালাতে গেলে ইতিহাস জানার প্রয়োজন আছে। দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে। এই দেশের ভবিষ্যৎ, আমরা কী করব, সেই চিন্তাভাবনা থাকতে হবে।

দক্ষ জনশক্তি চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লব আসবে। তার উপযুক্ত নাগরিক হিসেবে আমাদের প্রজন্মের পর প্রজন্ম নিজেদের প্রস্তুত করতে হবে।

Shamol Bangla Ads

প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, এখন তথ্যপ্রযুক্তির যুগ। বিজ্ঞানের যুগ। শিক্ষায়-দীক্ষায় তাল মিলিয়ে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেভাবে নিজেদের তৈরি করতে হবে। দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি পরবর্তী সংবাদ চলতি বছর ৪ হাজার কর্মী যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads