দেশের মহামারী করোনা ক্লান্তি লগ্নে তথ্য সহায়তা প্রদান করায় শেরপুরের শ্রীবরদীতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সাংবাদিক সংগঠন শ্রীবরদী প্রেসক্লাবকে সম্মাননা প্রদান হয়েছে। ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ কার্যালয়ে ওই সম্মাননা প্রদান করা হয় ।

শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি মোহনা টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মো রেজাউল করিম বকুলের হাতে ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
ওইসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা কর্মকর্তা ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগর, শ্রীবর্দী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আবদুল্লাহ রানা, শেরপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো তারিকুল ইসলাম, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সাংবাদিক মো মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক শফিউল আলম সহ স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও নিলুফা আক্তার শ্রীবরদীর সাংবাদিকদের প্রশংসা করে বলেন, প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকরা আমাদের সহযোগিতা করে এসেছেন। দেশে মহামারী করোনা ক্লান্তি লগ্নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের সহযোগিতা করেন তারা।




