ads

রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের অভিযোগ

খবর টি পড়েছেন : ৫৩৪
শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। ২৭ আগস্ট শনিবার বিকেলে শহরের কলেজমোড় এলাকার মমেনা সাইকেল স্টোর ও পাকের ঘর নামের একটি রেস্টুরেন্টে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সদর উপজেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসার সময় মিছিলে হামলা চালিয়েছে সেই দলেরই অপর একটি অংশের নেতাকর্মীরা। ওই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিাবর বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলা বিএনপির কর্মসূচিতে অংশ নিতে জেলা বিএনপির সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও চরশেরপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে একটি মিছিল শেরপুর সরকারি কলেজের কাছে পৌঁছলে ওই দলের বিবদমান একটি অংশের নেতা-কর্মীরা মিছিলটিতে হামলা চালায়।

একইসময় এসএম শহিদুল ইসলামের শ্যালক এআরএম মুহিতুজ্জামান মেননের ব্যবসা প্রতিষ্ঠান মমেনা সাইকেল স্টোর ও পাকের ঘর নামের একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। ওই ঘটনায় সাবেক ছাত্রনেতা মবিনুজ্জামান মিল্টন ও এআরএম মুহিতুজ্জামান মেননসহ ৩জন আহত হয়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৫ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায়ী এ আরএম মুহিতুজ্জামান মেনন জানান, আমি নিজে কোন রাজনীতি করি না। আমি ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃ‌ষ্টে গৃহবধূর মৃত্যু পরবর্তী সংবাদ শ্রীবরদী প্রেসক্লাবকে উপজেলা প্রশাসনের সম্মাননা প্রদান

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads