শেরপুরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট শনিবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে আয়োজিত ওই মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান। ওইসময় তিনি বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজবে কান না দেয়া, নারীর ক্ষমতায়ণ, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও চরশেরপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম রেজা।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান মুকুল, প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেব, স্থানীয় ইউপি সদস্য মো. সুজন তালুকদার, হানিফ সরকার ও হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ। সমাবেশে ৪ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

পরে একইদিন বিকেলে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান শ্রীবরদী পৌরসভাসহ শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে স্বাস্থ্য/করোনা ভ্যাকসিন বিষয়ে পথ প্রচার/মাইকিং এর মনিটরিং করেন এবং জনগণের সাথে মতবিনিময় করেন।









