শেরপুরের নালিতাবাড়ীতে পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও তৌহিদী জনতার আয়োজনে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীরা। ২৭ আগস্ট শনিবার সকালে উপজেলার বাতকুচি ঈদগাঁ মাঠে ওই নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান। এসময় এলাকার সহস্রাধিক মুসল্লী অংশগ্রহন করেন।

জানা যায়, চলতি আমন মৌসুমে প্রায় একমাস যাবত পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হুমকিতে পড়েছে আমান আবাদসহ উদ্ভিদ ও প্রাণীকুল। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এমতাবস্থায় কৃষকরা পড়েছে মহাবিপদে। আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। তাই বৃষ্টি জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও তৌহিদী জনতা শনিবার ইসতেস্কার নামাজের আয়োজন করেন। নামাজপুর্ব আলোচনায় বক্তব্য রাখেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিন, কাজী মাওলানা মোঃ আবদুর রহমান জাওহারী, হাফেজ মোঃ মোজাম্মেল হক, হাফেজ মাওলানা মোঃ আবদুল বাছেদ ও মাওলানা মোঃ ফকরুল ইসলাম প্রমুখ।









